বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাঁশখালীতে গভীর রাত নির্বিচারে কর্তন হয় গর্জন

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী’র পাহাড়ি জনপদ বর্তমানে বনদস্যু দখলে, গভীর রাত নির্বিচারে কর্তন হয় গর্জন গাছ সহ সরকারি সংরক্ষণকৃত নানা গাছ। এমনই এক চিত্র ধরা পড়েছে গণমাধ্যম কর্মীর ক্যামরায়।

বৃহস্পতিবার রাত যখন ১০ টা গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ি ইউপিস্থ জঙ্গল চেচুরিয়া খদুল্লার পাড়া সংলগ্ন বড় জঙ্গলের নাহাড়ার জিড়ি নামক স্থানে গর্জন গাছ কাটার। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সত্যতা মিলে তার। সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীকে মুঠোফোনে কল দিলে তিনি বন বিভাগের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।সংশ্লিষ্ট বিট কর্মকতা হুমায়ুন কবিরকে কল দিলে তিনি রাত ১ টায় ঘটনস্থলে এসে সারা রাত পাহারা দিয়ে সকালে ঐ গাছ গুলো জব্দ করে।

এ ব্যাপারে রেঞ্জার আব্দুর রাজ্জাক কে মুটোফোনে কল দিলে তিনি বলেন, আমি শহরে আসছি সংশ্লিষ্ট বিট কর্মকর্তা হুমায়ুন কে বলে দিচ্ছি অন দ্যা স্পটে গিয়ে গাছ গুলো জব্দ করার জন্য।

এলাকাবাসীর ধারনা মতে ৭০ থেকে ৮০ টি বিভিন্ন সাউজের গর্জন গাছ কর্তন করা হয়। এ গাছ গুলো ২৫০ থেকে ৩০০ ঘনফুট হবে বলে ধারনা করেছে। তবে সংশ্লিষ্ট বন কর্মকর্তা এবং রেঞ্জার কোন অবস্থাতেই স্বীকার করতেছে না মোট কতটি গাছ কর্তন হয়েছে এবং কত ঘনফুট গাছ জব্দ হয়েছে।

চেঁচুরিয়া বিট কর্মকতা হুমায়ুন কবির বলেন, সাংবাদিক জসীম উদ্দীন এর সহায়তায় ও সংবাদে আমার বিট থেকে এই যাবৎ কালের গাছ কর্তনের সর্বোচ্চ চালান ধরতে এবং রক্ষা করতে সক্ষম হয়েছি। এই গাছ গুলো জব্দ করে যারা জড়িত সকলের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানা তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, স্থানীয় ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাং রিদুয়ান ও গাছ নেপথ্যের মূল হোতা কুতুবউদ্দিন সহ গ্যাং তৈরী করে বাঁশখালী’র বিভিন্ন পাহাড়ি অঞ্চলে দস্যুতা করে আসতেছে।

অভিযুক্ত রিদওয়ানের সাথে কথা বললে তিনি ভিডিও না করার জন্য বাধা দে। পরে পাহাড়ে হাতির ভয় দেখায়। হাতি গুলো ও নাকি তার কথায় চলে। সে আরও বলে আমাদের বিট কর্মকর্তাকে টাকা দিয়ে এসব কিছু করতেছি আপনারা কোন কিছুই করতে পারবেন না। আপনারাও কিছু টাকা নিয়ে চলে যান আপনাদের ভাগ্য ভালো থাকতে।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন,আপনি একটু বন বিভাগের সাথে যোগাযোগ করেন। আমি তাদের নাম্বার দিচ্ছি। সাথে আমি বন বিভাগকে বলতেছি তারা অবশ্যই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।

এই ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, এযাবৎ কালের সর্বোচ্চ চালান প্রতিবেদকের সহায়তায় ধরতে সক্ষম হয়েছি।   আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সব গাছ জব্দ করেছি। যারা এই দস্যুতার সাথে জড়িত সকলের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...