বুধবার, ১৩ মে ২০২৬

বিএনপির সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

শনিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর স্কাটনে বিয়াম মিলনায়তনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বাষিক সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, খুলনায় বিএনপির একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে সমাবেশকে ঘিরে অপ্রীতিকর কোনো কিছু ঘটার তথ্য জানা নেই। সেখানে বাস চলাচল কেন বন্ধ রয়েছে সে বিষয় কোনো নির্দিষ্ট তথ্য আমি জানি না। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি তা হলো বাস মালিকদের কিছু দাবি ছিল। এখন সেই কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কিনা তা নিশ্চিত নই আমি।

মন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার যেসব কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয়। তারা যথেষ্ট পরিমাণ লোকজন নিয়ে প্রতিটা মিটিং-সমাবেশ করছে। বিএনপির আকাঙ্ক্ষিত লোকগুলোই কিন্তু সমাবেশে যাচ্ছে। প্রশাসন থেকে কিছু করা হচ্ছে না। পুলিশ কোনো বাধা দিচ্ছে না।’ বিএনপির কর্মীরা তাদের সব সমাবেশে বাঁশ নিয়ে আসছেন। বাঁশ নিয়ে যাওয়ার পথে অনেক জায়গায় প্রশাসন আটকে দেয় বা যেতে দেয় না। দুই হাত লম্বা বাঁশ নিয়ে আসে বিএনপির লোকজন মারামারি করার জন্য। তারা গজারির লাঠি নিয়ে আসে পিটাপিটি করার জন্য।

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেপ্তার হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে। যাদের নামে ওয়ারেন্ট আছে বা যারা ভাঙচুর করেছে, তাদেরকে। সম্মেলনকে উদ্দেশ্য করে কোনো গ্রেপ্তার হয় না। সমাবেশ করার ক্ষেত্রে বিএনপিকে প্রশাসনিকভাবে কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না। স্থানীয় পর্যায়ে রাজনৈতিকভাবে কিছু হলে সেটি অন্য কথা, যোগ করেন তিনি।

সম্প্রতি বেশ কয়েকজন পুলিশকে অবসরে পাঠানো হয়েছে, কথা রটেছে আরও বেশ কিছু পুলিশ সদস্য ওই তালিকায় রয়েছেন, মূলত বিষয়টি কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মনে করছেন পুলিশ বাহিনীতে আর থাকবেন না বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে এমন পুলিশ সদস্যরা বাহিনী থেকে চলে যান।

এছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে নিয়মিত এমন তালিকা দেওয়া হয়ে থাকে। যাদের ২৫ বছর বাহিনীতে সার্ভিস সম্পন্ন হয়েছে বা সদর দপ্তর মনে করে তাদের আর প্রয়োজন নেই, তাদের অবসরে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার...

লোহাগাড়ায় জমি দখল বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো...

আরও পড়ুন

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে এ লক্ষ্যে সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমে জনমত...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...