বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সপ্তাহে ছয়দিন ঢাকা থেকে মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

চট্টগ্রাম নিউজ ডটকম:

যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগামী ৩১ অক্টোবর থেকে সপ্তাহে ছয়দিন ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারলাইন্স কতৃপক্ষ।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, শীতকালীন সময়সূচিতে মালদ্বীপ প্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাকে সাবলীল করার জন্য বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করা হবে। ২০২১ সালের ১৯ নভেম্বর থেকে বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্যে বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে চারটি ঢাকা-মালে ফ্লাইট চলছে। প্রতিমূহূর্ত নীলাভ সৌন্দর্য দর্শনে বাংলাদেশ থেকে মালদ্বীপে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এয়ারলাইনটি জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি সোম, মঙ্গল ও শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলা এবং এছাড়া প্রতি বুধ, শুক্র ও রবিবার ঢাকা থেকে সকাল পৌনে ৯টায় ঢাকা থেকে মালের উদ্দেশে উড্ডয়ন করবে।

প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং প্রতি বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে ইউএস-বাংলার ফ্লাইট।

বর্তমানে ইউএস-বাংলা বিমান বহরে মোট ১৬টি এয়ারক্রাফট আছে, যার মধ্যে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...