শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে শুভ কঠিন চীবর দান উৎসবে

ধর্মকে ব্যবহার করে যারা শান্তি বিনষ্ট করে তারা সমাজের কীট:দীপংকর তালুকদার এমপি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন সকল ধর্মে শান্তির কথা বলা আছে। ধর্মকে ব্যবহার করে যারা শান্তি বিনষ্ট করে তারা কখনো ধার্মিক হতে পারে না, তারা সমাজের কীট তাদের কে সকলে মিলে বয়কট করতে হবে। তিনি বলেন সরকার সকল সম্প্রদায় উন্নয়ন কাজ করছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে প্রার্থনা চাইলেন দীপংকর তালুকদার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালী পাড়া ধর্ম রক্ষিত বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ২৪ ঘন্টা ব্যাপী পটঠান দেশনা, ১৩ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও প্রবজ্জ্যা, উপসম্পদা সীমাঘর উৎসর্গ, শিক্ষা মশাল সংগঠন এর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

এইসময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নবনির্মিত শিক্ষা মশাল সংগঠন কার্যালয় এর শুভ উদ্বোধন করেন।

মুরালী পাড়া ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে শুভ কঠিন চীবর দানোৎসবে সভাপতিত্ব করেন চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের।

অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দবংশ মহাথের।

এসময় বিশেষ পূর্ণার্থী হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুই ছাইন চৌধুরী ও সদস্য দীপ্তিময় তালুকদার সহ বিভিন্ন বিহারে পুজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...