শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেক পোস্ট উদ্বোধন

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার  জঙ্গল সলিমপুর অংশের প্রবেশমুখে পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।

বৃহস্পতিবার পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্টের নির্মাণ কাজ শেষে এটি উদ্বোধন করা হয়েছে।

এ সময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার,বিপিএম, এস এম শফিউল্লাহ। সীতাকুণ্ড উপজেলা, হাটহাজারি এবং কাট্টলী সার্কেলের অধীন প্রায় ৩ হাজার ১’শ একর পাহাড়ি খাসজমি উদ্ধারের জন্য বিগত জুলাই মাসের মধ্যভাগ থেকে জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে প্রশাসনিক কার্যক্রম, অবৈধ দখলদার উচ্ছেদ ও জমি উদ্ধার কার্যক্রম শুরু হয়।

এ কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে গত ১৭ আগস্ট পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প ও চেকপোস্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন, বৃক্ষ নিধন এবং অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা বন্ধের জন্য এই স্থানে একটি পাহাড় ব্যবস্থাপনা ক্যাম্প করা হয়েছে এবং একটি চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। এখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক পুলিশ, আনসার ও র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন যেন কেউ অবৈধভাবে সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড় শ্রেণীর এ ভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করতে না পারে এবং পরিবেশের কোনো ক্ষতি করতে না পারে।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিপিএম জানান, জঙ্গল সলিমপুরে পাহাড়ি ভূমিতে অবৈধ দখল প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বিভাগের তৎপরতা জোরদার থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...