শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুতুবদিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে কুতুবদিয়ার ডাকাত মিন্টু গ্রুপের সক্রিয় সদস্য ওসমান গণিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া থানাধীন লেমশীখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের হাবিবুল্লার দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুতুবদিয়ার কুখ্যাত ডকাত মিন্টু গ্রুপের সক্রিয় সদস্যরা চট্টগ্রাম বহির্নোঙ্গরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে লেফটেন্যান্ট হারুন-অর-রশিদের নেতৃত্বে কোস্টগার্ড পূর্ব জোন থেকে একটি আভিযানিক দল কর্তৃক কুতুবদিয়া বেড়িবাধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন রাত তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার জেলার মহেশখালী থানার সাডের ডাইল গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ ওসমান গণি (২৭) নামে এক ডাকাতকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গোলাসহ আটক করা হয়।

এসময় ডাকাত দলের আনুমানিক ৬ থেকে ৭ জন সদস্য পালিয়ে যায়। ডাকাতদল বিভিন্ন দেশীয় কার্গো ও পণ্যবাহী জাহাজে ডাকাতি, জেলেদের বোটে ডাকাতি, জিম্মিও মুক্তিপণসহ নানাবিধ অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। এছাড়াও ডাকাতের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, আটককৃত কুখ্যাত ডাকাত ওসমান গণিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...