শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে পারিবারিক কলহে জের: পিডিবি কর্মচারীর আত্মহত্যা 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাংলা কলোনীতে পিডিবির সরকারী বাসা ১৫ নং বিল্ডিং এর ১ নং বাসায় বসবাসরত নিয়াজ মোর্শেদ(৩৬) পারিবারিক কলহের জেরে ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। 

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান।

নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুরসংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকায়।

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, ঐ ব্যাক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

পরে তাঁকে বিদ্যুৎ কেন্দ্রের এ্যাম্বুলেন্স যোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, সকাল ১০ টা ১০ মিনিটের দিকে ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আনা হলেও এর আগে তাঁর মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...