শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক বিজিবি সদস্য নিহত, আহত ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতের আক্রমণে আব্দুল মান্নান (৫৩) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছে। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। এতে তহিদুল ইসলাম নামের এক বিজিবি সদস্য আহত হয়। তাকে কক্সবাজারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জনায়, মিয়ানমার থেকে চোরাকারবারীরা মিয়ানমার থেকে গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। পথিমধ্যে বন্য হাতির দল বিজিবির টহল দলের সামনে পড়ে গেলে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্টু সাহা সাংবাদিকদের জানিয়েছেন,  রাতে বিজিবি লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। এদিকে বন্যা হাতির উৎপাতে নাইক্ষ্যংছড়ির কয়েকটি এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...