শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নানা আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন

চট্টগ্রাম নিউজ ডটকম:

সারাদেশের মত চট্টগ্রামে বিভিন্ন আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে ।

 এ উপলক্ষে আওয়ামী লীগ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

বাঁশখালী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন। উপলক্ষে বিকালে পৌরসভার গ্রিনপার্ক কমিউনিটি সেন্টারে শেখ রাসেল স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যেদিয়ে দিবসটি পালন করা হয়।

শেখ রাসেল স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দু জব্বরের সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংসদ পৌরসভা শাখার সভাপতি মনিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি সংসদ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ।

শেখ রাসেল স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দু জব্বর বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেল ও রেহাই পাননি। বঙ্গবন্ধুর খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকারীদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত এরই ধারাবাহিকতা আমাদের বাঁশখালী উপজেলা আমরা পালন করছি।

 

কাপ্তাই: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এর আয়োজনে সকালে নানা কর্মসূচী পালন করা হয়।

এ বছর দিবসটি প্রতিপাদ্য হলো ” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক।

এদিন কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ র‍্যালী বের করা হয়। বর্ণিল সাজে র‍্যালিতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর সভাপতিত্ব এইসময় প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী।সবশেষে পুরস্কার বিতরণ এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং স্কুল অব ফিউচারের শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার এর শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্বা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন প্রমুখ।

এ সময় খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শেখ রাসেল দুরন্ত ও প্রাণবন্ত শিশু ছিল। সেই শিশুর মতো আর কোনো শিশুর ভাগ্যে যেন এমন নির্মম ঘটনা আর না ঘটে। শেখ রাসেলের স্বপ্ন যেন সকল শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে সেই চেষ্টা করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...