শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতা হত্যা মামলায় ৪ আসামী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা ক্যাম্পে ২ রোহিঙ্গা নেতা মোঃ আনোয়ার ও মৌলভী ইউনুস হত্যা কাণ্ডের ঘটনায় এজাহার নামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। 

মঙ্গলবার ভোর রাতে ১৩-১৯ নং ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,১৩ নং ক্যাম্পের ৪/ডি-ব্লকের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম(৫২)৩/ডি-ব্লকের মৃত সব্বির আহম্মদ এর ছেলে রশিদ আহম্মদ (৫৩)১/এফ-ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদ এর ছেলে মাহবুবুর রহমান (২৮)ও ২/সি-ব্লকের মৃত আলী আহম্মদ এর ছেলে নজির আহম্মেদ (৪৭)।

মঙ্গলবার বিকালে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি  জানান, গত ১৫ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে তাজনিমার খোলা ক্যাম্পে হেড মাঝি মোঃ আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে দুষ্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে। নিহত আনোয়ারের ভাই উখিয়া থানায় এজাহারনামীয় ২০ জন সহ অজ্ঞাত নামা ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে উখিয়া থানার মামলা  রুজু করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্প কর্তৃক ক্যাম্প-১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরবর্তী উখিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে ক্যাম্পে ব্লক রেইড অব্যাহত আছে। ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...