শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জিপিএইচ কারখানার ট্রাকচাপায় সিকিউরিটি গার্ডের মৃত্যু

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়ায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় ফ্যাক্টরীর নিজস্ব ট্রাক চাপায় বরুণ কুমার ত্রিপুরা(৩০) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। এঘটনায় মিল্লাত হোসেন নামে অপর এক গার্ড আহত হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরুণ কুমার ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপ মারা গ্রামের সুভাষ চন্দ্র ত্রিপুরার ছেলে। আহত মিল্লাত হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উকিল পাড়া গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুপুরে জিপিএইচ ইস্পাত কারখানায় প্রতিষ্ঠানের নিজস্ব ট্রাক ফ্যাক্টরীতে প্রবেশ করার সময় গেইটের দায়িত্বে থাকা দুইজন সিকিউরিটি গার্ডকে চাপা দিলে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজনের দু’টি পা থেঁতলে যায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ।

তিনি জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় ঢুকার সময় তাদের নিজস্ব ট্রাক চাপা দিলে একজন গার্ড নিহত ও আরেকজন গার্ড আহত হন। ধারণা করা হচ্ছে ট্রাকটি ব্রেক ফেল করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...