শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়ায় ক্যাম্পে ১১ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১১হাজার পিস ইয়াবা সহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, উখিয়ার ১১নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদের ছেলে ওমর ফারুক(৩২), একই ক্যাম্পের মৃত শফিকের ছেলে মোহাম্মদ আয়াত উল্লাহ(১৫), বালুখালী ক্যাম্পের সলিমুল্লাহ ছেলে আব্দুল্লাহ(২৬), আলী আহমদের ছেলে মনজুর রহমান (৩১) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -৮ইষ্টের বাসিন্দামৃত ইয়াকুবের ছেলে মোঃ সিদ্দিক (৩৩)।

গত সোমবার রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে ৮- এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো:ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়। সহকারী পুলিশ সুপার আরও বলেন ক্যাম্প এলাকা মাদক মুক্ত রাখতে এপিবিএনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...