শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার

জেলা পরিষদ নির্বাচনে এমপি কন্যা তানিয়া সংরক্ষিত সদস্য নির্বাচিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে সংরক্ষিত মহিলা (ওয়ার্ড -৩) সদস্য পদে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এমপি কন্যা তানিয়া আফরিন।

কক্সবাজার -১ (চকরিয়া – পেকুয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সুযোগ্য কন্যা তানিয়া আফরিন প্রথম বার নির্বাচনে নেমে বাজিমাত করতে সমর্থ হয়েছেন। যা ভবিষ্যতে রাজনীতি ক্ষেত্রে তার জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে বিজ্ঞজনের অভিমত।

নির্বাচন কার্যালয় কর্তৃক সরবরাহকৃত তথ্যে দেখা যায়, জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সদস্য আসমাউল হোসনা পেয়েছেন ১৩৪ ভোট আর তানিয়া আফরিন পেয়েছেন ২৮২ ভোট। মোট ১৪৮ ভোটের ব্যবধানে তানিয়া আফরিন বিজয়ী হয়েছেন।

ভোটের ফলাফলে দেখা যায়, চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়ার মোট ৩ টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বির চাইতে বেশী ভোট পেয়েছেন।

কেন্দ্র ভিত্তিক ফলাফল নিম্নরূপঃ চকরিয়া কেন্দ্রে তানিয়া আফরিন পেয়েছেন ১৭৩ ভোট, আসমাউল হোসনা ৭২ ভোট। পেকুয়া কেন্দ্রে তানিয়া আফরিন পেয়েছেন ৬২ ভোট, আসমাউল হোসনা পেয়েছেন ৩০ ভোট। কুতুবদিয়া কেন্দ্রে তানিয়া আফরিন পেয়েছেন ৪৭ ভোট, আসমাউল হোসনা পেয়েছেন ৩২ ভোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...