মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দুবাইয়ে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ মোবারক আলী, সংযুক্ত আরব আমিরাত

হে যুবক নামাজ পড়, রোযা রাখ, নবী করিম (দ.) উপর দরুদ পড়, মাতৃভূমি শান্ত কর। খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা (দ.) খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু যে অবিস্মরণীয় বাণী প্রদান করেছেন সে বাণীতে উজ্জীবিত হয়ে বর্তমানে লাখ লাখ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম, নিয়মিত রোযা ও প্রতিদিন নবীজির উপর দরুদ পড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করছেন।

রবিবার (১৬ অক্টোবর) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নং দুবাই শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সমাজে নিজেদেরকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ অকল্পনীয় ভূমিকা পালন করছে। পাশাপাশি এ ভূমিকার নেপথ্যে থাকা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এছাড়াও সবাইকে আমিরাতের আইন-কানুন মেনে চলার বিশেষ অনুরোধ করেন বক্তারা।

মৌলানা মুহাম্মদ সোলায়মান এর পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ বোরহান উদ্দিন। পবিত্র কছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মুহাম্মদ আজাদ ও মুহাম্মদ হাছান।

৫৭ নং দুবাই শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলামের পরিচালনায় ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ৫৭ নং দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম। বিশেষ বক্তা ছিলেন মৌলানা মুহাম্মদ মুজিবুল করিম সহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত তরিক্বতপন্থি, মেহমান, বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।

মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...