মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনার মোকাবেলায় আমাদেরকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে: আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে আমাদেরকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয় ও স্বল্পজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।

আমাদেরকে হাতে হাত রেখে এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। করোনা শুধু যে মানুষের জীবন কেড়ে নিচ্ছে তা নয়, করোনার কারণে সারা বিশ্ব আজ কঠিন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

মানুষের মাঝে ক্ষুধার জ্বালা, ঘরে ঘরে হাহাকার। তাই মানবতার কল্যাণে আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। মানুষ মানুষের জন্য, অসহায় মানুষের পাশে আমরা না দাঁড়ালে কারা দাঁড়াবে? একজন এগিয়ে আসলে তার দেখাদেখি আরেকজন এগিয়ে আসবে। আমাদের লক্ষ্য একটাই, সবাই যেন সুখে থাকি। সবাই যেন ভাল থাকি।

আজ (১২ জুন) শনিবার দুপুরে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এলামনাই এসোসিয়েশন আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ৩০০ জন নিম্নজীবী, ৪টি মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ১০০ জন প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য ইয়াসিন আরাফাত বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক প্রকৌশলী হেলাল উদ্দীন, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ স্বপন কুমার নাথ, এলামনাই এসোসিয়েশনের সদস্য রাশেদুল হক চৌধুরী, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, প্রকৌশলী মো. মনির, জাহেদুল রশিদ শাহিন, আবিদুর রহমান, নুরুল হক মনির প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরবর্তী প্রধান অতিথি প্রতিষ্ঠান চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা...

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি...

পূর্ব বিরোধের জেরে সাতকানিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে জখম, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এনায়েত...

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি...

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

আরও পড়ুন

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না বলে...

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং জমি মিউটেশনের ক্ষেত্রে টিআইএন (TIN) দাখিলের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...