শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ১১ ফার্মেসী’কে ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা

গিয়াস উদ্দিন

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় সহ নানা অভিযোগে হাটহাজারীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ১১টি ফার্মাসি’কে ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫ টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি, নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স না থাকা কিংবা নবায়ন না করা, ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অপরাধে ঔষধ আইন-১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১লাখ ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করে তা ডিসিআর মূলে আদায় করা হয়।

উক্ত অভিযানে বিভিন্ন ফার্মেসির মধ্যে মা মেডিকেল হলকে ৫ হাজার টাকা, ইসলাম ফার্মেসীকে ৫ হাজার টাকা , মক্কা মেডিসিন হাউসকে ১৫হাজার টাকা, নিউ ইহসান মেডিসিন হলকে ২০ হাজার টাকা, চৈতী ফামের্সীকে ২৫ হাজার টাকা, ঝিনুক ফার্মেসীকে ৬হাজার টাকা, ইহসান মেডিসিনকে ১৫ হাজার টাকা, সিরাজুদ্দৌলা ফার্মেসীকে ১২ হাজার টাকা, আল মদিনা ফার্মেসীকে ৮হাজার টাকা, বাংলাদেশ মেডিকেলকে ৫০ হাজার টাকা ও টিটু ফার্মেসী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মোঃ শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও তার টিম।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন , নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ওষুধের দোকানে অভিযান চালানো হয়েছে।

ফার্মেসি গুলো অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করছিল। এছাড়া অনেকের কাছে ট্রেড লাইসেন্স সহ নানা অসংগতি দেখা গিয়েছে। ঔষধ আইন-১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১১টি ফার্মাসিকে  অর্থদণ্ড দেয়া হয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...