শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চবিতে ঝর্ণা দেখতে গিয়ে প্রাণ গেল এসএসসি শিক্ষার্থীর

এমদাদুল্লা সাকিব , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় গোসল করতে গিয়ে ডুবে  প্রাণ গেল জিসান নামের এক এসএসসি পরিক্ষার্থীর। 

রোববার (১৬ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, বেলা ১২ টার দিকে রেলওয়ে পাবলিক হাইস্কুলের সাতজন ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঝর্ণা দেখতে যান। এক পর্যায়ে তারা পানিতে নামলে জিসান নামে ওই শিক্ষার্থী ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে চবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ব্যাপারে চবির সহকারী প্রক্টর শহিদুল ইসলাম চট্টগ্রাম নিউজকে বলেন, ঝর্ণার এলাকাটা অনেক আগেই থেকেই নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে কাঁটাতার দেওয়া হয়েছে ছেলেগুলো কাঁটা তার ডিঙিয়ে গোসল করতে নেমেছিল। এছাড়া আমাদের একজন সিকিউরিটি ফোর্সও নিয়োগ করা হয়েছে সেখানে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী না হয়।

প্রসঙ্গত, এর আগেও অনেকবার এই পাহাড়ি ঝর্ণায় গোসল করতে নেমে প্রাণ গেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। ২০১৫ সালের ১৭ অক্টোবর এ ঝর্ণায় দুজন শিক্ষার্থী প্রাণ হারালে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে শিক্ষার্থীদের চলাচল নিষিদ্ধ করেছে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরেও এ ঝর্ণায় প্রাণ হারিয়েছে প্রায় অনেক শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...