শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়ার ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় আরও এক রোহিঙ্গা নেতা নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আরও এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে তাজনিমার খোলা ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিম এর ছেলে মৌলভী মো. ইউনুস(৩৮) ও এফ ব্লকের মৃত নুর মোহাম্মদ এর ছেলে (হেড মাঝি) মোঃআনোয়ার(৩৮)।

উখিয়ার ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় রোহিঙ্গা নেতা নিহত, আহত ১

রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মোঃফারুক আহমেদ।

তিনি জানান, একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে ( মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং আহত হেডমাঝি আনোয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮:৪৫ মিনিটের দিকে মারা গেছে।

ফারুক আহমেদ বলেন, দুষ্কৃতকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে।অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...