বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

‘চীনের বন্ধু হওয়ায় উইঘুর নিয়ে কথা বলেনা পাকিস্তান’

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের সাথে চীনের অঘোষিত প্রীতি ও সম্পর্কের কারণে চীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের বিষয়ে কথা বলেনা বলে মন্তব্য করেছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের ভাইস চেয়ারম্যান মওলানা আশরাফ আলী ফারুকী।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে চীনের উইঘুরদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পাকিস্তান মুসলিম দেশ। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ। ফিলিস্তিনে মুসলিম নির্যাতন ইস্যুসহ বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিমের বিষয়ে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট সচেতন। কিন্তু চীনের উইঘুর মুসলমানদের উপর সবচেয়ে বড় নিপীড়ন হয়, যা পৃথিবীর সব নির্যাতনকে হার মানায়। অথচ পাকিস্তান চীনের বন্ধু রাষ্ট্র হওয়ার পরও এই প্রসঙ্গে এখন পর্যন্ত দেশটি রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ জানায়নি। এর কারণ পাকিস্তানের সাথে চীনের অঘোষিত প্রীতি-সম্পর্ক রয়েছে। মুসলিমদের দাবি পাকিস্তান যেমন অন্যান্য দেশের ব্যাপারে কথা বলে, চীনের উইঘুর মুসলিমদের ব্যাপারে চাপ প্রয়োগ করলে চীন কিছুটা নমনীয় হতে পারে।’

পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘আমরা চীনা রাষ্ট্রদূতকে এই বিষয়ে স্মারকলিপি দেব। দেশে জাতীসংঘের কার্যালয়ে স্মারকলিপি দেব। প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি দেব।

আলোচনা সভায় সংগঠনটির চট্টগ্রাম মহানগরের সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনারা পাকিস্তানিদের সহযোগিতা করেছিল। বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে এদেশের মুক্তিকামী জনতা তাদের সহযোগিতা পায়নি। মিয়ানমার সরকার কর্তৃক জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধে চায়নাদের পরোক্ষ যোগসাজশ রয়েছে। যদ্দরুন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে আছে।

চীনা সরকার মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, জাতিসংঘের কর্মকর্তা এমনকি সংবাদ সংগ্রহে আগ্রহী এমন কাউকে চীনের উইঘুরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে বক্তারা বলেন, পুরো পৃথিবীকে অন্ধকারে রেখে চীনা সরকার এই সকল অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরেও সামান্যতম সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেমন বিবিসি, আল-জাজিরা বিভিন্ন উপায়ে চেষ্টা করে কিছু কিছু সংবাদ সংগ্রহ করে প্রকাশ করতে সক্ষম হয়েছে। যাহা দেখে ও শুনে আমরা হতবাক হয়েছি। পুরো বিশ্বের মানুষ এটা মেনে নিতে পারেনি। আমরা চীনা সরকারের এ ধরনের গর্হিত অপরাধ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংগঠনটির চট্টগ্রাম মহানগরের সভাপতি মুফতি ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) অধ্যাপক ড. বেলান নুর আজিজী, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মুফতি তানজিল আমীর, কেন্দ্রীয় মহাসচিব ইয়াসীন হাবিব, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা শামসুল আলম প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০)...

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও ফুটপাতে জমে উঠেছে কোরবানিসংশ্লিষ্ট সামগ্রীর অস্থায়ী বাজার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসীর ভিড়ে এখন সরগরম...