শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বর্ণাট্য আয়োজনে পালিত হচ্ছে চবি হিসাব বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

এমদাদুল্লা সাকিব

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ৫০ বছরপূর্তি উপলক্ষে জমজমাট আয়োজনে সুবর্ণজয়ন্তী উৎসব। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে উক্ত বিভাগের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নেবে।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রামের এমএ আজিজ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধন শেষে বিভাগের বর্তমান শিক্ষার্থী ও এলামনাইদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।’

উৎসবের দ্বিতীয়দিনের অনুষ্ঠানমালা শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯ টায় থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর অমল ভূষন নাগ, ড. মো. আবদুল হাই, প্রফেসর ড. মনজুর মোরশেদ মাহমুদ, ওয়াসিকা আয়েশা খান এমপি, সিএজি অব বাংলাদেশের মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারের সচিব মো. মোহসিন চৌধুরী, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের ও চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজন কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখবেন আয়োজন কমিটির প্রধান সমন্বয়ক ও একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম।

এতে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের একাউন্টিং রিসার্চ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি প্রফেসর ড. ভবতোষ ব্যানার্জী। এসময় তিনি ‘Contemporary Issues of Accounting Practices’ বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন।

বিকেল ৪ টায় চট্টগ্রাম শহরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশনা করবেন দেশ বরেণ্য শিল্পী নকীব খান ও ঐশী। ব্যান্ড হিসেবে থাকছে শিরোনামহীন এবং তীরন্দাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...