শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় টমটম উল্টে মাদ্রাসার শিক্ষক নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাটে টমটম উল্টে চাপা পড়ে মাওলানা মোজাহারুল হক (৪৫) নামের এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ের ৩টার দিকে চট্টগ্রাম -কক্সবাজারে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের দুলাছড়া ব্রীজ নামক স্হানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোজাহারুল হক  উপজেলার ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ার বাসিন্দা মৃত মোঃ কালু’র ছেলে। নিহতের পূর্বের বাড়ী পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকায়।

জানা গেছে,নিহত ব্যক্তি পার্বত্য উপজেলা লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এমএম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি মাদ্রাসা থেকে চকরিয়ার ডুলাহাজারা ইউপির পূর্ব মাইজপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন । তিনি

তেঁতুলগাছ তলা বায়তুল মামুর জামে মসজিদের খতিবের দায়িত্বও পালন করেন ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ফরিদ উদ্দিন।

তিনি জানান, ওই শিক্ষক মাদ্রাসায় পাঠদান শেষে হায়দারনাশী এলাকা থেকে মালুমঘাট ষ্টেশনে আসেন।সেখান থেকে টমটম যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। এমতাবস্থায় ঘটনাস্থল মহাসড়কস্হ দুলাছড়া ব্রীজের দক্ষিণপাশে পৌছার আগে টমটমটি হঠাৎ উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়।এসময় টমটম থেকে ছিটকে পড়েন শিক্ষক, তাঁর শরীরের উপর চাপা পড়ে গাড়িটি।ওই সময় পথচারীরা চাপা পড়া শিক্ষককে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ইউপি সদস্য ও নিহতের পরিবারের লোকজন এবং স্থানীয়রা মিলে শিক্ষকের লাশ বাড়ীতে নিয়ে যায়। এই ফাঁকে দুর্ঘটনা কবলিত টমটম গাড়ীটি চলে গেছে বলে ইউপি সদস্য বলেন ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুর্ঘটনার বিষয়টি কেউ জানায়নি। আইনগত সহায়তা চাইলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...