শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১২ দোকান ও বসতঘর ভস্মিভূত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর ভস্মিভূত হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ভোর চারটায় হঠাৎ কোন একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তেই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক নজরুল ইসলাম জানান, কোন দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে তিনি তা জানেন না, তবে এই আগুনে তার প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক মালামালের সাথে পুড়ে গেছে তার স্বপ্নও।

পুড়ে যাওয়া আরেক দোকানের মালিক ছেনোয়ারা জানান, পূর্ব শত্রুতার জেরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি ধারণা করছেন।

আলিকদম ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোঃ শাহদাত হোসেন জানান পুড়ে যাওয়া সাতটি দোকান ও পাঁচটি বসতঘরের ক্ষয়ক্ষতি পরিমাণ বিশ লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করছেন। আগুনের সুত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন।

আলিকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান ২নম্বর ওয়ার্ড খুল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়া,বারেক কলোনিতে ভোর চারটায় আগুন লেগে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে। সরেজমিনে পরিদর্শনের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...