শনিবার, ২ মে ২০২৬

চট্টগ্রামে বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালালে দাঁতভাঙা জবাব দেবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিএনপি বিভাগীয় সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালালে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা।

আওয়ামীলীগ নেতারা বলেন, গায়ে পড়ে বিরোধ তৈরি করবে না আওয়ামী লীগের নেতারা। তবে বিএনপির নেতা-কর্মীরা তাঁদের গায়ের ওপর এসে গেলে ছেড়ে দেবেন না। এজন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের স্ব স্ব অবস্থানে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছেন।

আগামী ১২ অক্টোবর নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা নাশকতাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশংকায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন তিন জেলার শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের কোনো বাধা নেই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে তারা কোনো নৈরাজ্য করে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অ্যাকশনে যাবে। আর সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বসে থাকবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই তিনজনই আগামী ১২ অক্টোবর নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশকে স্বাগত জানিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনে বরং সহযোগী হিসেবে থাকবেন বলেও জানান তাঁরা। তবে উসকানিমূলক বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেবেন বলেও জানান তাঁরা।

আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, ১২ অক্টোবর বিএনপি চট্টগ্রামে মহাসমাবেশের আয়োজন করেছে। প্রশাসনের পক্ষ থেকেও অনুমতি দেয়া হয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালন করা সকল দলের গণতান্ত্রিক অধিকার। তবে অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, আন্দোলনের নামে মিছিল মিটিং সমাবেশের নামে বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করেছে। পশুবাহী গাড়িতে আগুন দিয়ে নিরীহ পশু হত্যা করেছে। মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। মানুষের ব্যবসা বাণিজ্যের সমূহ ক্ষতি সাধন করেছে। এবারও যদি তারা অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় তাহলে জনগণকে একাত্ম করে, জনগণের সাথে ঐক্যবদ্ধ শক্তিতে বলীয়ান হয়ে আমরা তা প্রতিহত করতে প্রস্তুত। আমরা গায়ে পরে কিছু করতে চাই না। নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তবে জনগণের শান্তি বিনষ্ট হলে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বসে থাকবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেব।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ শেখ আতাউর রহমান আতা, চট্টগ্রাম আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উত্তর জেলার উপ-দপ্তর সম্পাদক আ.স.ম. ইয়াছিন মাহমুদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ১২ অক্টোবর বিএনপি কর্মসূচি দিয়েছে। নিয়মতান্ত্রিকভাবে তারা কর্মসূচি পালন করবে বলে আমরা আশা করছি। আমরাও তাই পাল্টা কর্মসূচি দিচ্ছি না। আমরা বলছি বিশৃঙ্খলা সৃষ্টি করলেই প্রতিহত করব। নেতা-কর্মীরা সর্বোচ্চ ধৈর্যধারণ করবেন। এরপরও দেওয়ালে পিঠ ঠেকে গেলে, আর কিছু করার থাকবে না। কেননা অতীতে বিএনপি আগুন সন্ত্রাস করেছে। এমন কিছু আর হতে দেওয়া যাবে না। আমরা নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। তবে ওই দিন কোনো সভা-সমাবেশ আওয়ামী লীগ করবে না।
জাতি হিসেবে আজ বিশ্বে আমরা প্রতিষ্ঠিত হয়েছি; সেই সাফল্য, মর্যাদাকে বরণ করার মতো মানসিকতা আমাদের অনেকের এখনও তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে। আশা করছি তারা রাজনৈতিক ধারায় নিয়মতান্ত্রিক রাজনীতি করবেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা (বিএনপি) আন্দোলনের নাম করে মানুষ হত্যা করেছে, হত্যার রাজনীতি চালু করেছে। এছাড়া বিভিন্নভাবে সন্ত্রাসী করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে, সরকারকে নাজুক অবস্থায় ফেলে দিয়ে এবং দেশের মানুষের জানমাল হেফাজতে সরকারের যে পবিত্র দায়িত্ব; সেই দায়িত্ব থেকে সরকারকে দূরে রাখার প্রচেষ্টা চালিয়েছে। এরপরও সরকার পক্ষ থেকে জনগণের জানমাল রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি পর্যায়ে এসেছে। আমরা চায় বিএননিপ তাদের কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে পালন করুক, আওয়ামী লীগ সেটাই আশা করছে। এবং এর জন্য প্রতিপক্ষ হিসেবে পাল্টা কোনো বিকল্প কর্মসূচিও দিতে রাজি নয় আওয়ামী লীগ।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বিএনপিও তাদের সাথী (জামায়াত) মিলে এমন একটি পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারে; যাতে করে মানুষের জানমালের ক্ষতি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। পেছনের দিক থেকে রাজনীতিতে আসা আওয়ামী লীগ না; সমস্ত সংগ্রামে ৭৩ বছরে মুক্তিযুদ্ধসহ আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে জনগণকে সঙ্গে নিয়েই অপশক্তির মোকাবেলা করা। যদি আগামী ১২ তারিখ তারা (বিএনপি) কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে; তাহলে সেই হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দল থেকে একটা বার্তায় দেওয়া হবে; সেটা হলো জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা সেটা রুখে দেবে।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী ১২ অক্টোবর বিএনপি চট্টগ্রামে যে মহাসমাবেশের ডাক দিয়েছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সেই সমাবেশ করার অনুমতি দিয়েছে। ইদানীং দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সভা-সমাবেশ করছে। সেসব কর্মসূচিতে তারা আপত্তি ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। চট্টগ্রামেও তারা যে কর্মসূচির ডাক দিয়েছে-তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তারা তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে সভা-সমাবেশ করবে। তবে এ সভা-সমাবেশের আড়ালে যদি তারা (বিএনপি) কোনো ধরনের সহিংসতার সৃষ্টি করতে চায়; এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি করে চট্টগ্রামবাসী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের (বিএনপি) সহিংসতার দাঁতভাঙা জবাব দিবে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তা মোকাবেলা করবে। এজন্য নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “এই...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...