শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিইউজের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলাম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম বিজয়ী হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সিইউজে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪২৬ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার পর ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমেদ পেয়েছেন ১০৫ ভোট।

অন্য দুই প্রার্থী আসিফ সিরাজ পেয়েছেন ৭২ ভোট ও নাজিমুদ্দীন শ্যামল পেয়েছেন ১৮ ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ রুবেল খান ২৩৮ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।

সহ সভাপতি পদে অনিন্দ্য টিটো ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের চীফ রিপোর্টার সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট। অন্য প্রার্থী মাঈনুদ্দিন দুলাল পেয়েছেন ৬১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দৈনিক কালবেলা চট্টগ্রামের ব্যুরো প্রধান সাইদুল ইসলাম পেয়েছেন ১৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির সিনিয়র রিপোর্টার
আরিচ আহমেদ শাহ পেয়েছেন ১৩৬ ভোট।
অপর প্রার্থী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬১ ভোট।

অর্থ সম্পাদক পদে দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১৮৭ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১৭৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট। অপর প্রার্থী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার প্রীতম দাশ পেয়েছেন ১১২ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিউ এজের স্টাফ করেসপন্ডেন্ট সরওয়ার কামাল ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এশিয়ান টাইমসের ব্যুরো প্রধান এসএম মিজানুর রহমান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।

নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ২০৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশু রায় চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের মোট ভোটার ৪২৬ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন তিনজন। ভোট কাস্ট হয়েছে ৩৭৪ ভোট ও বাতিল হয়েছে তিন ভোট।

নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক চৌধুরী ও বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...