শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়া ও তুমব্রু সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া ও তুমব্রু সীমান্তে আবারও প্রচন্ড গুলির শব্দ শোনা যাচ্ছে।

টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার (০৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে সোমবার  দুপুর পর্যন্ত দুই সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

পালংখালী আঞ্জুমান পাড়া এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ বাপ্পি বলেন, ভোর রাত থেকে সকাল পর্যন্ত গোলাগুলির শব্দে এলাকার কেউ ভালো করে ঘুমাতে পারেনি। মনে হচ্ছিল গুলি ঘরের ওপর পড়ছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য, মোঃ আলম বলেন,মিয়ানমার সেনাবাহিনী আবারও সীমান্তে গুলি বর্ষণ করে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে এপারে বসবাসরত স্থানীয় ও রোহিঙ্গা আতঙ্কে দিনাতিপাত করছে।

তুমব্রু শুণ্যরেখায় অবস্থিত রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন,সীমান্তে কয়েকদিন গুলাগুলির শুনা না গেলেও আজ আবারও প্রচুর গুলাগুলির আওয়াজ শুনা যায়। যেমন তুমব্রু সীমান্ত এলাকা কম্পন সৃষ্টি হয়।

পালংখালী আঞ্জুমান এলাকার স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, রাত ৩টা থেকে ভোর ৭টা পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এই আতঙ্কে আমাদের গ্রামের কেউ ঘুমাতে পারেনি। এর আগে এরকম শব্দ আগে শুনিনি।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন,জনপ্রতির মাধ্যমে সীমান্ত এলাকায় গুলাগুলি হয়েছে বলে শুনেছি।স্থানীয়দেরকে নিরাপদে রাখার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...