শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আরো দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ,যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আবারও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক সময়ের মধ্যে এ নিয়ে ৭ম বারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

রবিবার ৯ অক্টোবর  স্থানীয় সময় ভোরে এই দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি ব্যাপক শঙ্কার সৃষ্টি হয়েছে ওয়াশিংটন এবং টোকিওতে । রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো সংবাদদাতাদের জানান, রবিবার নিক্ষেপ করা ৩৫০ কিলোমিটার দূর পাল্লার দু’টি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে। প্রথমটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটের দিকে এবং অপরটি তার প্রায় ছয় মিনিট পরে নিক্ষেপ করা হয়েছিলো। ভোরের আগে নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্র ঠিক ধরনের তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।টোকিও উত্তর কোরিয়ার এই পদক্ষেপ বারবার সহ্য করবে না।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ হতে জানানো হয় , ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণের পর মিত্র এবং অংশীদারদের সাথে তারা ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। তবে সাম্প্রতিক উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা কিংবা তাদের মিত্রদের জন্য কোনো হুমকির সৃষ্টি করেনি। বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

তবে উত্তর কোরিয়ার পক্ষ হতে জানানো হয়, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো সরাসরি আমেরিকার সামরিক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এবং এতে প্রতিবেশী দেশ ও অঞ্চলের নিরাপত্তার কোনো ক্ষতিসাধন হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া তার বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ আহ্বান জানালেও এই প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...