শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বান্দরবানে প্রবারণা পূর্নিমার শুভ সূচনা করলেন পার্বত্য মন্ত্রী

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে বা শুভ প্রবারণা পূর্ণিমা।আদিকাল থেকে তিন মাস ব্যাপী বর্ষাবাস (উপোস) থাকার পর পাহাড়ী মারমা সম্প্রদায়ের জনসাধারণ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উৎসব পালন করে আসছে। কথিত আছে বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন।তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধধর্মলম্বীরা আকাশে শত শত ফানুস বাতি উড়িয়ে উৎসবটি পালন করেন।

এরই ধারাবাহিকতায় বান্দরবানে মারমা সম্প্রদায় নিয়েছে উৎসবের ব্যাপক প্রস্তুতি।

উৎসব উদযাপন কমিটির আয়োজনে ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা) পূর্নিমা উদযাপন উপলক্ষে ৮ই অক্টোবর শনিবার রাতে জেলার রাজার মাঠ প্রাঙ্গণে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী বৌদ্ধ ধর্মাম্বলীদের এই মহতী উৎসবের মাধ্যমে সকল ধর্মাম্বলীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন।অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে চার দিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিনের অংশ হিসেবে “মৈত্রীময় শুভেচ্ছা” মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও বিশেষ অতিথি বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ।পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি থেওয়াং(হ্লা এ মং)।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মংউচিং,অর্জুন সারকী,অংমে প্রু,আবুসিং,মংসাইং,মাংমাংসিং,মল্লিকা ও আরডিটিএস।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশেন করেন রেহ্ খ্যাইং নাচের দল,নুখ্যাইউ নাচের দল।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উৎসব উদযাপন পরিষদের সুত্রে জানানো হয় ৯ই অক্টোবর সকাল ৭ টায় জেলার পুরাতন রাজার মাঠ হতে রথ যাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্যাং এর উদ্দেশ্যে যাত্রা ও সকাল ৮ টায় পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...