শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টেকনাফ ও সেন্টমার্টিনে ২১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৩ টায় লেফটেন্যান্ট কমান্ডার আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন টেকনাফ ঘাট থেকে নীল রংয়ের একটি হটপট সহ ২ জন ব্যক্তিকে বাজারের দিকে আসতে দেখা যায়। ব্যক্তিদের সাধারন তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় হাতে থাকা হটপটটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে রাত আনুমানিক ১১ টায় সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় ছেড়া দ্বীপের কেয়া বনের ভিতর থেকে ২ জন ব্যক্তিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্য থামার সংকেত দেয়। তখন তারা দৌড়ে ছেড়া দ্বীপের বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বন এলাকা তল্লাশি চালিয়ে কেয়াগাছের জঙ্গলের শেকড়ের ভেতর থেকে একটি পলিথিন ব্যাগ উদ্ধার সেখান থেকে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...