রবিবার, ৩০ আগস্ট ২০২৬

অপহরণের পর

চকরিয়ায় ডাকাত দলের আস্তানা থেকে মুমূর্ষু অবস্থায় যুবক উদ্ধার 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দিনদুপুরে এক যুবককে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবীতে ওবাইদুল হক সিফাত (২৫) নামে ওই যুবককে অস্ত্রধারী ডাকাত দল অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ইউনিয়নের সওদাগর ঘোনা থেকে আহত ও মুমূর্ষু অবস্হায় উদ্ধার করে তাকে। পরে আহত সিফাতকে চকরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গতকাল রাত দশটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সিফাত চিরিংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরন্দ্বীপ গ্রামের আনোয়ায় হোসেনের ছেলে। পেশায় একজন রিক্সা মেকানিক।

সিফাতের পিতা আনোয়ার হোসেন বলেন, কোন কারণ ছাড়াই তার ছেলে রিক্সার মেকানিক ওবাইদুল হক সিফাতকে শুক্রবার বিকালে চিরিংগা ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্হানীয় ডাকাত জাহাঙ্গীর আলম, ইব্রাহিম, নেজাম, আরিফ অপহরণ করে সওদাগর ঘোনা পশ্চিম মাথা এলাকায় নিয়ে যায়। পরে আস্তানায় নিয়ে গিয়ে এবং হত্যার উদ্দেশ্যে দাড়ালো অস্ত্রধারা মারাত্মক ও গুরুতর ভাবে জখম করে।

ঘটনার পর জড়িতরা আমার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে বিষয়টি জানানো হলে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্হলে অভিযান চালিয়ে ডাকাতদের আস্তানা থেকে মুমূর্ষু অবস্হায় সিফাতকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, যুবক সিফাতকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর তার পিতা থানা পুলিশকে ঘটনাটি জানান। পরে থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নির্দেশে পুলিশদল অভিযান চালিয়ে অপহরণের দুইঘন্টা পর গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আহত যুবক সিফাতকে উদ্ধার করেন।

তিনি বলেন, আহত সিফাতের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার বিষয়ে জানার পর পুলিশ তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে। দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়।  ভিকটিমের পরিবার অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে তদন্ত করে অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...