রবিবার, ৩০ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার ময়নারঘোনা ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপর রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় সরাসরি  জড়িত থাকার অভিযোগে রোহিঙ্গা সন্ত্রাসী মোঃ মোজাম্মেল (৩২)কে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। 

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে ৮ এপিবিএন এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮ এর সিআইসি অফিস ও মাদ্রাসা প্রাঙ্গনে দায়িত্বরত পুলিশ ও প্রহরীদের উপর রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা শিশু নিহত ও একজন মহিলা আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে জানা যায় যে এই ঘটনায় পুলিশের গুলিতে তিন চারজন রোহিঙ্গা সন্ত্রাসী গুলিতে আহত হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন,কুতুপালং ক্যাম্পঃ ৪-এক্সটেনশন ২-সি/ব্লকের আবুল বাছের এর ছেলে।

এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার জেরে বুধবার ক্যাম্পঃ ৪-এক্সটেনশন থেকে মোঃ মোজাম্মেল (৩২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাম্মেলের বাম পায়ে জখম ছিল। জিজ্ঞাসাবাদে সে গোলাগুলির ঘটনায় সরাসরি অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করে।

এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...