রবিবার, ৩০ আগস্ট ২০২৬

উখিয়ায় আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বেলাল উদ্দিন (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকান্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সীম কার্ড জব্দ করা হয়েছে।

এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তার বেলাল উদ্দিন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার সহযোগীরা দেশ হতে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোন মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। ওই আসামী অনলাইনে তার সহযোগীদের অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।

তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গিয়েছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উস্কানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এটিইউ কর্মকর্তা।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি)শেখ মোহাম্মদ আলী জানান,এটিইউ’র পুলিশের কর্মকর্তারা বেলাল উদ্দিন নামের একজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবং সেই ঘটনার তদন্ত তারা করছেন বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...