সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর সদ্যজাত নবজাতককে ফেলে পালিয়ে গেছেন মা। রায়পুর জনসেবা হাসপাতালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনার বিচার চেয়ে ও স্ত্রীর খোঁজে থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা সুমন।

বৃহস্পতিবার ৬ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ রোমান বলেন, সদ্যজাত নবজাতকটি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে নবজাতকের বাবা মোঃ সুমন বলেন, প্রায় দুই বছর আগে চরপাতা গ্রামের আবদুর রশিদ মাস্টারবাড়ির মৃত শামসুল হকের মেয়ে ইমুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়েও প্রায়সময় ইমু আমার সঙ্গে ঝগড়া করত। এ সময় আমার স্ত্রী বিভিন্ন মানুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক করে। এ বিষয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে বৈঠক করেও তাকে সঠিক পথে আনতে পারিনি।পরবর্তীতে ইমু আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করে বিভিন্নভাবে হয়রানিও করে। তবে সন্তানের কথা চিন্তা করে আমি ঢাকায় নিয়ে একসঙ্গে ভাড়া বাসায় বসবাস করি। সোমবার সকালে স্ত্রী ইমুকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেওযার পর বুধবার সন্ধ্যায় নবজাতককে রেখে ফেনী শহরের ছেলে মোঃ হাসান নামে তার এক প্রেমিকের সঙ্গে চলে গেছে সে।

ঘটনার বিষয়ে ইমুর মা জাহানারা বেগম বলেন, আমার মেয়ে খুবই খারাপ। তাকে শাসন করতে পারিনি। তার বাবা মারা যাওয়ার পর দাদি ও ফুফুর কাছে থাকত।

এ বিষয়ে নবজাতকের মা ইমু মোবাইল ফোনে বলেন, সুমন আমাকে দ্বিতীয় বিয়ে করেছে। বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি আমাকে শারীরিক নির্যাতন করেছে। এ কারণে বাচ্চা হাসপাতালে রেখে অজ্ঞাত স্থানে চলে আসছি। এদের ওপর প্রতিশোধ নিতেই এ কাজ করেছি। সুমনের সঙ্গে আমার এক বছর আগেই সম্পর্ক শেষ হয়ে গেছে।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, বুধবার সন্ধ্যায় এ ঘটনার খবর পেয়েছি। নবজাতকটি বর্তমানে তার নানি, দাদি, ফুফু ও বাবার কাছে হাসপাতালে রয়েছে। এ ঘটনায় খোঁজখবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...