সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কক্সবাজারে সংরক্ষিত বনে খামার উপড়ে দিলো বন বিভাগ 

যুবলীগ নেতার নেতৃত্বে অর্ধশত অস্ত্রধারী, ফাঁকা গুলি 

সংরক্ষিত বনভূমিতে বাঁধ দিয়ে মাছের খামার তৈরির কাজ বন্ধ করে দিয়েছে কক্সবাজার উত্তর বন বিভাগ। এসময় বন বিভাগের পক্ষ থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।

আজ বুধবার (৫ অক্টোবর) সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়া বন বিটের আব্দুর রহমানের ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। যুবলীগ নেতা এন্তাজ এর নেতৃত্বে ৫০/৬০ জনের একদল অস্ত্রধারী সংরক্ষিত বনে খামার তৈরির কাজ চালাচ্ছিল বলে অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রামু থানার রশিদনগর এলাকার গহীন পাহাড়ে আব্দুর রহমানের ঘোনা এলাকায় আনুমানিক ৫ একরের সংরক্ষিত বনভূমিতে স্থানীয় যুবলীগ নেতা এন্তাজের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল অস্ত্রধারী লোক আজ বুধবার সকাল থেকে শ্রমিক দিয়ে মাছের খামার তৈরির কাজ করছিল। খবর পেয়ে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান এর নেতৃত্বে একদল বনকর্মী সেখানে অভিযান চালিয়ে তা উপড়ে ফেলেন। এসময় দখলদাররা উত্তেজনা ছড়িয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলে বনকর্মীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান জানান, সংরক্ষিত বনে ৫০/৬০ জনের অস্ত্রধারী খামার তৈরির সংবাদে অভিযান চালিয়ে ২ একর বনভূমি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু দখলবাজ সন্ত্রাসীরা বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে এন্তাজ তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘প্রভাবশালীরা এখন অস্ত্রধারী সিন্ডিকেট তৈরি করে বনভূমির উপর হামলে পড়ছে। রশিদনগর এলাকায় এন্তাজ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বনভূমি বিক্রি, পাহাড় কেটে মাটি ও বালি বিক্রি, বনের গাছ পাচার, বনকর্মীদের উপর হামলা এবং সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তিনি একাধিক মামলার আসামি।’ বনভূমি রক্ষায় বন বিভাগের পাশাপাশি প্রশাসনের অন্যান্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, ‘যেহারে লোকজন বনভূমির উপর ঝাঁপিয়ে পড়ছে তাতে বনভূমি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। অস্ত্র হাতে লোকজন বনভূমি দখল করছে। প্রায় প্রতিদিন বন বিভাগ এসব দখল ঠেকাচ্ছে। সীমিত জনবল দিয়ে হিমশিম খাচ্ছে বন বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...