শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস খাদে: নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস খাদে পড়ে ২৫ যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া রাতভর অভিযান চালিয়ে প্রায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালের সিমদি গ্রামের কাছে এ ঘটনা ঘটে।

রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, গত রাতে পাউরি গাড়ওয়ালের বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃতদেহ পাওয়া গেছে।

পুলিশ এবং এসডিআরএফ (স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স) রাতের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করেছে; আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্য পুলিশ প্রধান রাতে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ টুইট করেছেন। এতে উদ্ধারকারী দলগুলোকে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় দুর্ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে জানায়, উত্তরাখণ্ডের পাউড়িতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। আমি আশা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে বলেছেন, রাজ্য সরকার হতাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...