শনিবার, ২২ আগস্ট ২০২৬

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সরকার নতুন আইন করছে। কারণ ব্যবস্থাপত্র ছাড়াই এটি বিক্রি ও সেবন করছে সবাই। ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহাররোধে করণীয় বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘ঔষধ আইন-২০২২ প্রণয়ন শেষ পর্যায়ে আছে। শিগগিরই অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। এরপরই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। করলে তার লাইসেন্স বাতিল হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অ্যান্টিবায়োটিক একটি নীরব ঘাতক। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে প্রতি বছর বিশ্বে ১৫ লাখ মানুষ মৃত্যুবরণ করছে। বাংলাদেশেও এর ক্ষতির পরিমাণ বাড়ছে। সবচেয়ে বড় কারণ, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ ও পরিমাণ মতো সেবন না করা।

দীর্ঘ মেয়াদ জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক গ্রহণে৷ খাদ্যে ও মাছ মাংসে অ্যান্টিবায়োটিকের উপস্থিত পাওয়া যাচ্ছে। আইনের দুর্বলতা রয়েছে। নতুন আইন হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে। সেসঙ্গে সচেতনতাও বাড়াতে হবে।’

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে এডিস মশার লার্ভা নির্মূলে জনগণের সচেতনার পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...