মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

৪ ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব

ঢাকায় আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান।গতকাল শুক্রবার আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ জানিয়ে দুই দফা স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হল।

আবাহনী-মোহামেডানের ম্যাচে নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্টাম্প উপড়ে ফেলেন।

ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দিকে তাকিয়ে অশোভন ভঙ্গিও করতে দেখা যায় সাকিবকে। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদও ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন মোহামেডানের দিকে।

তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। পরে দুজনকে ছাড়িয়ে দেন দুই দলের ক্রিকেটাররা। পরে আবাহনীর ড্রেসিংরুম গিয়ে মাহমুদের কাছে ক্ষমা চান সাকিব।

মাঠের অসদাচরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষমা চেয়েছেন তিনি, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা।’

এদিকে কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয় ভেঙে ক্ষমা চেয়েছিলেন সাকিব। এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের একাধিকবার শৃঙ্খলাভঙ্গের ঘটনা আছে। সেগুলোর জন্য তিনি বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি...

পূর্ব বিরোধের জেরে সাতকানিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে জখম, আটক ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এনায়েত...

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি...

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।আজ শনিবার চট্টগ্রাম জেলা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে...