শারদীয় দুর্গাপুজা উপলক্ষে রবিবার ২ অক্টোবর সকালে দোহাজারী পৌরসভা ও চন্দনাইশ পৌরসভা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান এর ব্যক্তিগত অর্থায়নে শতাধিক সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ করা হয়।
এই সময় মফিজুর রহমান বলেন-সনাতন ধর্মালম্বীদের মহা উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে আওয়ামী লীগ সরকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। তাছাড়া আওয়ামী লীগ অতীতের ন্যায় সবসময় সংখ্যালঘুদের পাশে থাকবে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বলরাম চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটু,যুগ্ম-সাধারণ সম্পাদক কৃঞ্চ চক্রবর্তী, দোহাজারী পৌরসভা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দীপক হাজারী, পশ্চিম হারালা ঠাকুরানী দূর্গামন্দির পূজা উদযাপন পরিষদ মিটন মহাজন, সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ আহ্বায়ক কায়সার উদ্দীন চৌধুরী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবদুল শুক্কুর, সহ-সভাপতি জামাল উদ্দিন মেম্বার, সহ-সভাপতি শাহ আলম মেম্বার, চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহ্বায়ক প্রবীন দাশ সুমন, দোহাজারী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ আলম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি আসিফ মোস্তফা কামাল, প্রমুখ।
