মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছে ৩৯০ কোটি ৫০ লাখ ডলার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ থেকে গত সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি হয়েছে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। তবে এ সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক হ্রাস পেয়েছে। পোশাক রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ ডলারের যা গতবছরের সেপ্টেম্বরে ছিল ৩৪১ কোটি ৮৮ লাখ ডলার।

রোববার (২ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যাণে এ তথ্য তুলে ধরা হয়েছে। পরিসংখ্যাণ অনুযায়ী গতবছরের সেপ্টেম্বরের তুলনায় এবছরের সেপ্টেম্বরে পোশাকের রপ্তানি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।

রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাষের প্রেক্ষিতে পোশাকের প্রতি ক্রেতাদের চাহিদা কমে গেছে।

যে কারণে খুচরা পর্যায়ে বিক্রি হ্রাস পাচ্ছে। যার প্রভাব আমাদের পোশাক রপ্তানিতে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক রপ্তানির ব্যাপারে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা সতর্ক রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১২৪৯ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গতবছরের একইসময়ে এর পরিমাণ ছিল ১১০২ কোটি ১৯ লাখ ডলার। সেই হিসেবে গতবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...