শনিবার, ২২ আগস্ট ২০২৬

‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীর দিন আজ রোববার (২ অক্টোবর) বিকেলে নগরীর জেএমসেন হলে পূজামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার।

দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের যে কোন ধরণের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত রয়েছে।

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন উজ্জ্বল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত।

সিএমপি’র পদস্থ পুলিশ কর্মকর্তাগণ ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...