সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কক্সবাজারের পাহাড়খেকো ১৩ মামলার আসামি ওবায়দুল’র গাড়ি জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বহুল আলোচিত পিএমখালীর পাহাড়খেকো ১৩ মামলার আসামি ওবায়দুল করিম এর রেজিষ্ট্রেশনবিহীন একটি ডাম্প ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। 

আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের ঝিলংজা বাংলাবাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এটি জব্দ করে।

অভিযানে নেতৃত্বদানকারী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। ওবায়দুল নামের এক ব্যক্তি গাড়িটি ছাড়িয়ে নিতে যোগাযোগ করেছিলেন, কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেননি। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৩ মামলার আসামি শীর্ষ পাহাড়খেকো পিএমখালীর পরানিয়াপাড়ার সিরাজুল ইসলামের পুত্র ওবায়দুল করিম সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অন্তত ৫০ টি পাহাড় শেষ করে দিয়েছে। পাহাড় কেটে মাটি ও বালি পরিবহনে অর্ধশতাধিক রেজিষ্ট্রেশনবিহীন ডাম্প ট্রাক নিয়ে ‘লাইন’ চালিয়ে আসছেন তিনি। ‘লাইন’ চালানোর অংশ হিসেবে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, ইউএনও অফিস, কক্সবাজার সদর মডেল থানা, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের নামে লাখ লাখ টাকা চাঁদা তুলেন। লম্বা জাহাঙ্গীর নামের একাধিক মামলার আসামি হাইওয়ে পুলিশের নামে টাকা নেন এবং তদবির চালান বলে অভিযোগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...