সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নৌকা বাঁধাকে কেন্দ্র করে যুবক খুন , ঘাতক আটক

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে মোঃ ফাহিম(২২) নামের এক যুবক খুন হয়েছে। তিনি কোলাগাঁও ৪ ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র। 

রবিবার(২অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় লাখেরার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,ঘাতক রানা(১৬) ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক রানা একই ইউনিয়নের বাণী গ্রাম ৯নং ওয়ার্ডের মান্নানের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার(১অক্টোবর) সন্ধ্যায় লাখেরার টেক এলাকার লাখেরা ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে রানার সাথে ফাহিমের হাতাহাতি হয়। ওই হাতাহাতির জের ধরে রানা আজ লাখেরা টেক এলাকায় ফাহিমের বোন জামাইয়ের দোকানের সামনে তাকে পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।পুলিশ আসার আগেই ঘাতক পালিয়ে গেলেও আমরা ঘাতক রানাকে প্রযুক্তির সাহায্যে চরপাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করতে পেরেছি। রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতককে আটক করে থানায় আনা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...