শনিবার, ২২ আগস্ট ২০২৬

পারিশ্রমিক ছাড়াই চিরঞ্জীবীর সিনেমা করছেন সালমান

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান। তেলেগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী অভিনীত ‘গডফাদার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তবে চিত্রনাট্য না শুনে ও পারিশ্রমিক ছাড়াই এই সিনেমায় অভিনয়ের বিষয়ে রাজি হয়েছিলেন ‘দাবাং’ অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে চিরঞ্জীবী জানান, তিনি সালমানকে মেসেজ পাঠিয়েছিলেন। ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা উত্তরে বলেন, “হ্যাঁ চিরু গারু, আপনার জন্য কী করতে পারি?’ চিরঞ্জীবী বলেন, আমি তাকে বলেছিলাম, একটি ছোট চরিত্র করতে হবে কিন্তু খুবই সম্মানজনক।

চাইলে লুসিফার সিনেমাটি দেখতে পারেন। তিনি বলেন, ‘না, না চিরু গারু, আমি এটি করব। শুধু আপনি কোনো ব্যক্তিকে পাঠান, যার সঙ্গে শিডিউল ও অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি।’ দুই-তিন মিনিটের মধ্যে তিনি রাজি হয়েছিলেন।”

পরবর্তী সময়ে অভিনেতা রাম চরণ সালমান খানের সঙ্গে দেখা করেন। তাকে সালমান বলেন, ‘চরণ, তুমি আমার ভাই। অবশ্যই সিনেমাটিতে অভিনয় করব। লুসিফার দেখতে হবে না। শুধু একজনকে বলো যেন আমার চরিত্রটি কী হবে সেটি আমাকে বর্ণনা করেন।’

‘গডফাদার’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিকও নেননি সালমান খান। চিরঞ্জীবী বলেন, “যখন সিনেমার প্রযোজক তার কাছে যান এবং কিছু পারিশ্রমিকের প্রস্তাব দেন, তিনি সেটি গ্রহণ করেননি। এমনকি পরিমাণ কত সেটিও জানতে চাননি। তিনি বলেছিলেন, ‘রাম চরণ ও চিরঞ্জীবী গারুর প্রতি আমার ভালোবাসা কিনতে পারবেন না।”

মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেক ‘গডফাদার’। মূল সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল।

চিরঞ্জীবী-সালমান ছাড়াও ‘গডফাদার’ সিনেমায় আরো আছেন নয়নতারা। আগামী ৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...