সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শারদীয় দুর্গোৎসবে দক্ষিণ নালাপাড়ায় বর্ণিল আয়োজন

সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ২ অক্টোবর (রোববার) থেকে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দুর্গোৎসবের হীরক জয়ন্তী পালন করছে দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ। এবার পূজার থিমের নাম দেওয়া হয়েছে পার্বণ। আদিবাসীদের জীবনধারা ও কর্মযজ্ঞ তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। বাঁশ ও বেড়া দিয়ে সাজানো হয়েছে পুরো পূজা মণ্ডপ। মণ্ডপে প্রায় ১৪ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে দৃষ্টিনন্দন এই পূজামণ্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

শনিবার (১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর দিন বিকাল ৫টায় নালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ সভাপতি লায়ন অসিত সেন ও সাধারণ সম্পাদক রানা বিশ্বাসের নেতৃত্বে বের করা এক বর্ণাঢ্য র‌্যালি। ব্যানার, প্লেকার্ড, ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বের হওয়া র‌্যালিটি দক্ষিণ নালাপাড়া থেকে বের হয়ে সদরঘাট, নিউমার্কেটসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক করে পুনরায় দক্ষিণ নালাপাড়া এসে শেষ হয়।

এরপর সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এ লতিফ এমপি। এসময় তিনি ৭৫ টি মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা পরিষদের তত্ত্বাবধায়ক পংকজ বৈদ্য সুজন, মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সজল চৌধুরী, রঞ্জন সাহা, সৌমেন দে ও সোহেন দে।

এসময় পূজামণ্ডপের থিম পরিকল্পনাকারী রাজিব বিশ্বাস রাজা বলেন, এবার পূজার থিমের নাম হচ্ছে পার্বণ। আদিবাসীদের জীবনধারা ও কর্মযজ্ঞ, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে। বাঁশ ও বাঁশের বেড়া দিয়ে সাজানো হয়েছে পুরো পূজা মণ্ডপকে। মণ্ডপে প্রায় ১৪ হাজার বাঁশ ব্যবহার করা হয়েছে। ভাবনা ও সৃজনে রয়েছেন বিশ্বজিৎ আইচ। পাঁচ মাস আগে থেকে আমরা এই কাজ শুরু করেছিলাম। দিন-রাত কাজ চালিয়ে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পেরে ভালো লাগছে। আশা করছি দর্শনার্থীদেরও কাছে আমাদের এই আয়োজন দৃষ্টিনন্দন হবে।

পূজা পরিষদের সভাপতি লায়ন অসিত সেন বলেন, ঐতিহ্যবাহি দক্ষিণ নালাপাড়ায় পূজা আয়োজনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণিল আয়োজন রয়েছে। এর আগে আমরা ৫০ বছর পূর্তি উৎসবও করেছিলাম। প্রতিবছর এই পূজামণ্ডপে নতুনত্ব কিছু তৈরির চিন্তাভাবনা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি দর্শনার্থীরা এবারের আয়োজন মনোমুগ্ধ হবে। আমি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...