সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় অবৈধ বালু জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ইদ্রিস নামের এক অবৈধ বালু উত্তোলনকারীকে।

শুক্রবার বিকালে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা জানান, দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়ায় অবৈধভাবে তোলা ৪৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া না যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি। অন্যদিকে উপজেলার পূর্ব নলুয়া ইউনিয়নের মোক্তিয়ারকুম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইদ্রিসের ছেলে সৈয়দ নূর (৩১) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করে ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, সাতকানিয়া থানার এস.আই চন্দন কুমার রায় সহ অন্যান্য পুলিশ সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...