রবিবার, ২ আগস্ট ২০২৬

সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৭

এছাড়া আহত হয়েছেন ৩ হাজার ৯৬৮ জন।

চট্টগ্রাম নিউজ ডটকম:

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪ হাজার ৩২টি দুর্ঘটনায় (সড়ক-রেলপথ-নৌপথ) ৫৭৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩ হাজার ৯৬৮ জন। তারমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৭ জন ।

শনিবার (১ অক্টোবর) সেভ দ্য রোড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশের ২৫টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত-প্রচারিত তথ্যের পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবীদের প্রাপ্ত তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে সেভ দ্য রোড’র মহাসচিব শান্তা ফারজানা বলেন, কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ, পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটে চলেছে।

সংগঠটি জানায়, বাইক লেন না থাকা, নিয়ম না মেনে দ্বিগুণ গতিতে পথে বাহন চালানো, যাত্রীদের অসাবধানতাসহ বিভিন্ন কারণে পাল্লা দিয়ে বেড়েছে নৌ দুর্ঘটনাও।

নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে অবৈধ নৌযানে সয়লাব যেমন হয়েছে, তেমনি তাতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের কারণে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ২৫৯টি। এসব দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পাশাপাশি ৫১৪ জন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন। রেলপথে ১৭৮টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে উঠে আসা তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরে ৬৭৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৫০৯ জন আহত হয়েছেন। ১ হাজার ৯১৪টি বাস দুর্ঘটনায় ৩৪২ জন নিহত ও ১ হাজার ৮০২ জন আহত হয়েছেন। এছাড়া ব্যাটারিচালিত যান, পিকআপ, সিএনজিসহ মাঝারি ও ক্ষুদ্র বাহনে ১ হাজার ৬টি দুর্ঘটনায় ১০৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৯৬৯ জন।

এ সময়ে আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন শত শত যাত্রী হয়রানির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়।

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আত্মপ্রকাশের পর গত ১৫ বছর ধরে আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবী ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড সেপ্টেম্বরের এই প্রতিবেদনেও বরাবরের মতো তাদের সুপারিশ তুলে ধরে।

সেখানে বলা হয়, দুর্ঘটনা রোধে দেশের সব সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেন, পথচারীদের জন্য ফুটপাত, বাইসাইকেল লেন এবং সারাদেশে সব সড়ক-মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন করলে সড়কপথ দুর্ঘটনা, যাত্রী হয়রানি, খুন, ধর্ষণমুক্ত হবে।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পীসহ অন্যদের সম্মিলিত প্রচেষ্টায় সেপ্টেম্বরের এই প্রতিবেদন তৈরি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...