শনিবার, ২২ আগস্ট ২০২৬

ঝড়ে দুর্গাপূজার মণ্ডপ লন্ডভন্ড, আহত ৫

চট্টগ্রাম নিউজ ডটকম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঝড়ে দুর্গাপূজা উদযাপনের জন্য তৈরি করা একটি মণ্ডপ লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন পাঁচ জন।

শনিবার (১ অক্টোবর) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল জানান, শনিবার ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের ওপর দিয়ে ঝড় ও তুফান বয়ে যায়।

এতে অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে নির্মিত প্যান্ডেল ঝড়ে পড়ে যায়। এতে প্রতিমা দুর্গার মাথা ভেঙ্গে যায় ও অন্যান্য বেশির ভাগ প্রতিমার হাতসহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। একই সঙ্গে পূজা মন্ডপের প্রধান গেট দুমড়ে মুচড়ে পড়ে গেছে।

তিনি আরো বলেন, এ ঝড় তুফানে পূজা মন্ডপের ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই সময় পূর্জা মন্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন নাথ মন্দিরের মূল ভবনে দুর্গাপূজা উদযাপন করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দির পূজা মন্ডপের গেট ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন পূজা মন্ডপের গেট ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, তুফানে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...