সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ভিত্তিক ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান নূর জাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তার বিরুদ্ধে ২১টি ঋণ খেলাপির মামলার পরোয়ানা রয়েছে। এরমধ্যে ১৮টিতেই তার বিরুদ্ধে সাজার আদেশ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের খুলশী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

টিপু সুলতানের বিরুদ্ধে মোট ঋণ খেলাপির ২১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে ১৮টিতেই সাজা হয়েছে। সেগুলো হলো— খুলশী থানায় ৭টি, পাঁচলাইশে ৮টি ও কোতয়ালী থানায় ২টি। এছাড়া আদালতে বিচারাধীন আরও তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

মাররিন ভেজিটেবল অয়েলস লিমিটেড, নুরজাহান সুপার অয়েল লিমিটেড, জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেডসহ গ্রুপটির কমপক্ষে ২০ টি অঙ্গ প্রতিষ্ঠান ছিল। কিন্তু ব্যবসায়িক লোকসানে পড়ে বিভিন্ন ব্যাংকের কাছে খেলাপি হয়ে গত পাঁচ-সাত বছরে গ্রুপটির বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

এই পর্যন্ত গ্রুপটির কাছে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকা।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর ভেজাল ভোজ্যতেল বিক্রির অপরাধে বিএসটিআইয়ের করা মামলায় নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহাম্মদ রতনকে এক বছরের কারাদণ্ড ও আড়াই লাখ টাকার অর্থদাণ্ডাশে আদেশ দেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...