বুধবার, ১৩ মে ২০২৬

লামায় বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় এক বাঁশ ব্যবসায়ীর লাশের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় লাশটি দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাইক্ষ্যংমুখ এলাকার রেঅং পাড়াটি উপজেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার পূর্বে অবস্থিত।

বাঁশ ব্যবসায়ীর লাশ পাওয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিহত বাঁশ ব্যবসায়ী সারোয়ার আলম (৫৫) লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশ সহ গাছ, কলা, সবজির ব্যবসা করতেন।

রূপসীপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার কাইওয়ে ম্রো বলেন, গতরাত ১০টায় নিহত সারোয়ার আলম কে নাইক্ষ্যংমুখ বাজারে দেখা গিয়েছিল। রাতে সে আলিয়াং পাড়ায় যাচ্ছিল। তার লাশ উদ্ধারে যাওয়া পুলিশ টিমের সাথে আমি যাচ্ছি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস এর নেতৃত্বে আরো একটি পুলিশের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে সকাল ৯টায় রওনা দিয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশের ২টি টিম ঘটনাস্থলে যাচ্ছে। প্রথম টিম সকাল সাড়ে ৮টায় রওনা দিয়েছে।

উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ দুর্গম এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে। উক্ত এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের আতুড়ঘর হিসাবে পরিচিত৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...