সোমবার, ৩১ আগস্ট ২০২৬

হালদায় অভিযান চালিয়ে ১৫০০ মিটার ঘেরা জাল জব্দ

গিয়াস উদ্দিন

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ১৫০০ মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নদীর মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমান মর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছেন। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গড়দুয়ারার গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীগণ।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, বিভিন্ন অভিযান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের তৎপরতায় হালদা নদীতে জালের পরিমাণ কিছুটা কম দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে সবাই সচেতন হলে জালের পরিমাণ শূন্যের কোটায় নেমে আসবে যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...