বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাইফুল ইসলামের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জম্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ জেলা আওয়ামী লীগের আন্দরকিল্লাস্থ অফিসে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদ ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, স্ত্রী আরজু মনির রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিশেষ মোনাজাত।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহেদুর রহমান সোহেল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওয়াসীম মুরাদ, অধ্যাপক আবু নঈম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিয়য়ক সম্পাদক ছৈয়দ মোহাম্মদ ইয়াছির, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোশারফ হোসেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার। বাংলাদেশের আস্থার প্রতীক। আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত।

খাবার বিতরণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মোসলেম উদ্দীন, বোয়ালখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সায়েম কবির, যুবলীগ নেতা আসাদ তালুকদার, আরিফুল ইসলাম রুবেল, শেখ মোহাম্মদ মহীউদ্দীন, হারুন অর রশিদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ এরশাদ, এডভোকেট প্রবাল শীল, রাতুল হাসান বাবু, শেখ জাহেদ, জাহিদুল আলম শিশির, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ফরহাদ, মুবিনুল কালাম, শেখ শাহেদ, নয়ন উদ্দিন রোকন, জাফর আলম রবিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...